স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে ভ্যানচালক নিহত, গুরুতর আ হ ত শিক্ষক
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২১ AM

স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে ভ্যানচালক নিহত, গুরুতর আ হ ত শিক্ষক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৪/২০২৬ ০৫:৫৮:৫৩ PM

স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে ভ্যানচালক নিহত, গুরুতর আ হ ত শিক্ষক

সংগৃহিত


নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভ্যানে থাকা আখতারুজ্জামান (৩৮) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার খালিসা খুটামারা এলাকা থেকে দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশে যাত্রাকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবলু হোসেন উপজেলার কাঠালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রয়াত আব্দুল লতিফের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিনও শিক্ষক আখতারুজ্জামানকে অটোভ্যানে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন লাবলু হোসেন। পথিমধ্যে হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই লাবলুর মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা শিক্ষক আখতারুজ্জামান গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর