ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দলগঠনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৫ PM

ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দলগঠনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ০৭:৫৩:৫৯ PM

ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দলগঠনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সংগৃহিত


সুনামগঞ্জের ছাতকে তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও সম্ভাবনাময় ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। তিনি বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি তাদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সাকির আমীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ লাল মিয়া, লেচু মিয়া, ছনি আবদুল্লাহসহ স্থানীয় সাংবাদিক ও ক্রীড়া সংগঠকরা।

সভায় জানানো হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্ট ও দাবাসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আগামী ২ মে প্রধানমন্ত্রী সিলেট সফরে এসে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানানো হয়। এতে অংশ নিতে আগ্রহী শিশু-কিশোরদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক