খুলনায় হ ত্যা মা ম লা য় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী খালাস
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ AM

খুলনায় হ ত্যা মা ম লা য় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী খালাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ০৩:৩৫:১১ PM

খুলনায় হ ত্যা মা ম লা য় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী খালাস

সংগৃহিত


খুলনার পাইকগাছায় চাচাতো ভাইকে হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, একই মামলায় স্ত্রীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দীর্ঘ চার বছর পর বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হলো।

খুলনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল-রাজী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ মার্চ পাইকগাছা উপজেলার খড়িয়া ভরেঙ্গার চক এলাকায় পরকীয়ার জেরে সুকেন চন্দ্র সরদারকে ধারালো গুপ্তি দিয়ে কুপিয়ে হত্যা করেন তার চাচাতো ভাই প্রকাশ সরদার। ঘটনার পরদিন ৮ মার্চ নিহতের মা আমেলা রানী সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুকান্ত কর্মকার দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ১ জুন প্রকাশ সরদার ও তার স্ত্রী রুপা সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। একই বছরের ১২ জুন মামলাটি গ্রহণ করা হয় এবং ২ আগস্ট অভিযোগ গঠন করা হয়।

জেলা পিপি চৌধুরী তৌহিদুর রহমান তুষার জানান, মামলায় রাষ্ট্রপক্ষের মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালতে প্রকাশ সরদার স্বীকার করেন যে, তিনি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তিনি আরও জানান, স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে চাচাতো ভাইকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু তা না মানায় ক্ষোভ থেকে এ ঘটনা ঘটান।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী স্বর্ণালী দাশ দাবি করেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যা নয়; বরং রাগের বশবর্তী হয়ে সংঘটিত হয়েছে।

সবশেষে আদালত প্রকাশ সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী রুপা সরদারকে বেকসুর খালাস প্রদান করেন।

















জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর