আটোয়ারীতে চা বাগানে কাজের সময় ব*জ্রা ঘাত, তরুণ শ্রমিকের মৃ*ত্যু
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ AM

আটোয়ারীতে চা বাগানে কাজের সময় ব*জ্রা ঘাত, তরুণ শ্রমিকের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ০৪:৪৭:০৪ PM

আটোয়ারীতে চা বাগানে কাজের সময় ব*জ্রা ঘাত, তরুণ শ্রমিকের মৃ*ত্যু

সংগৃহীত


পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করা অবস্থায় বজ্রপাতে সোহরাওয়ার্দী (২৫)নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই চা শ্রমিক। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা বাগানে কাঁচা চা পাতা কাটার সময় এ ঘটনা ঘটে।নিহত সোহরাওয়ার্দী ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। আহতরা হলেন একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। তারা বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টার দিকে সোনাপাতিলা এলাকায় কয়েকজন শ্রমিক কাঁচা চা পাতা কাটতে বাগানে যান। কাজ করার সময় মেঘলা আকাশে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীসহ তিনজন চা শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহরাওয়ার্দীর মৃত্যু হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে এক চা শ্রমিক নিহত এবং দুজন আহত হয়েছেন। সুরতহাল করে নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর