কিশোরগঞ্জে নিজ বাসায় ছু রি কাঘাতে নি হ ত শামীম
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ AM

কিশোরগঞ্জে নিজ বাসায় ছু রি কাঘাতে নি হ ত শামীম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ০৪:৪৮:৩৭ PM

কিশোরগঞ্জে নিজ বাসায় ছু রি কাঘাতে নি হ ত শামীম

সংগৃহীত


কিশোরগঞ্জে আপন ভাতিজা লিংকনের ছুরিকাঘাতে শামীম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে শহরের হারুয়া কলেজ রোড এলাকায় কিশোরগঞ্জ পৌরসভার সামনে নিহতের নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত শামীম (৪০) মৃত গিয়াসউদ্দিনের ছেলে। আর লিংকন শামীমের ভাই মৃত সুলতানের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শামীমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান লিংকন। এ সময় শামীম ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে  এসে তাকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত শামীমকে ৪-৫ বার ছুরিকাঘাত করা হয়। যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

শামীমের মা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দোকান ও অন্যান্য সম্পত্তি নিয়ে শামীম ও লিংকনের মধ্যে বিরোধ চলছিল। লিংকন জোরপূর্বক তাদের সম্পত্তি দখলের চেষ্টা করছিল। এই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় শামীমের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর