বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৯ PM

বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ০২:৪৫:০৮ PM

বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার কৃষকবান্ধব সরকার। দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন এবং কৃষির সঙ্গে জড়িত। বিএনপি সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পূনঃখনন কাজের উদ্বোধন শেষে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

সিলেটের কৃষিতে প্রাণ ফেরাতে এবং বাসিয়া নদীকে দখল ও দূষণ থেকে মুক্ত করতে এই খননকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বাসিয়া নদীর পাড়ে বৃক্ষরোপণ করেন এবং স্থানীয় জনগণের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ‘খাল কাটা কর্মসূচির’ আওতায় সর্বশেষ এই নদীটি খনন করেছিলেন। দীর্ঘ ৪৭ বছর পর তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে নদীটি পুনরায় খনন হতে যাচ্ছে।

জানা গেছে, বাসিয়া নদীর প্রায় সাড়ে ২৩ কিলোমিটার অংশ ১২ কোটি টাকা ব্যয়ে খনন করা হবে। এর ফলে সিলেটের দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বিশ্বনাথ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অন্তত ৯০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। প্রায় ২০ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই প্রকল্পে নদীটি প্রায় দেড় থেকে দুই মিটার গভীর করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: