রায়পুরে ১৫ ঘণ্টা পর মিলল অটোরিকশা চালকের ছেলের লা*শ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৮ AM

রায়পুরে ১৫ ঘণ্টা পর মিলল অটোরিকশা চালকের ছেলের লা*শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ০৪:০৬:২৬ PM

রায়পুরে ১৫ ঘণ্টা পর মিলল অটোরিকশা চালকের ছেলের লা*শ

সংগৃহীত


লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ১৫ ঘণ্টা পর অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এক লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় ১৪ বছর বয়সী রাজিব হোসেনকে হত্যা করে বাগানে মরদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে দাবি পরিবারের।আজ শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার সুপারি বাগান থেকে রাজিবের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।জানা গেছে, নিহত রাজিব দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ফজু মোল্লা স্টেশন এলাকার অটোরিকশা চালক মোস্তফার ছেলে। 

থানা পুলিশ ও পরিবার সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত ৮টার পর রাজিব নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এর মধ্যে অটোরিকশাটি উপজেলার উদমারা এলাকা থেকে উদ্ধার কলেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের ১৫ ঘন্টা পর ক্যাম্পেরহাট এলাকায় রাজিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

রাজিবের মামা শাহজাহান মাঝি বলেন, ‘একটি মোবাইল ফোন নাম্বার থেকে রাজিবকে অপহরণ করা হয়েছে বলে কল দেওয়া হয়। তারা তাকে ছেড়ে দিতে এক লাখ টাকা মুক্তিপণ চায়। ওই টাকা না দেওয়ায় আমার ভাগিনাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।’ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, ‘নিখোঁজের পর রাজিবের অটোরিকশাটি উদ্ধার করা হয়। বাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিকে খবর দিলে তা উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’ মুক্তিপণ দাবির বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন তিনি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর