ছাতকে ব্যবসায়ীকে কু-পিয়ে ২ লক্ষ টাকা ছি-নতাই
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৭ PM

ছাতকে ব্যবসায়ীকে কু-পিয়ে ২ লক্ষ টাকা ছি-নতাই

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০১:১৮:১৩ PM

ছাতকে ব্যবসায়ীকে কু-পিয়ে ২ লক্ষ টাকা ছি-নতাই


সুনামগঞ্জের ছাতক উপজেলার মঈনপুর এলাকায় ধান ব্যবসায়ী আব্দুল হককে কুপিয়ে ২ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৩ মে) রাত ১০টা থেকে ১১টার মধ্যে মঈনপুর পুরাতন হাসপাতাল ও ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোলারবাজার ইউনিয়নের কাটাশলা গ্রামের মৃত আজর আলীর ছেলে আব্দুল হক শরীষপুর এলাকা থেকে ব্যবসার টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মঈনপুর পুরাতন হাসপাতাল সংলগ্ন স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী