জগন্নাথপুরে কৃষকের আ*ত্মহ*ত্যা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৯ AM

জগন্নাথপুরে কৃষকের আ*ত্মহ*ত্যা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ১২:৫০:৩১ AM

জগন্নাথপুরে কৃষকের আ*ত্মহ*ত্যা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ধান কেটে বাড়ি ফেরার পর রানা মিয়া (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৪ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রানা মিয়া ওই গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রানা মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। সোমবার (৪ মে) সারাদিন হাওরে ধান কাটার কাজ শেষে বিকেলে বাড়ি ফেরেন তিনি। বাড়িতে খাওয়া-দাওয়া শেষে নিজের শয়নকক্ষে বিশ্রামে যান। পরে পরিবারের লোকজনের অগোচরে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  শফিকুল ইসলাম  বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে আমরা কাজ করছি এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী