সুনামগঞ্জে অ-গ্নিকাণ্ডে ব্যাপক ক্ষ-তি, নিঃস্ব ছয় পরিবার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে অ-গ্নিকাণ্ডে ব্যাপক ক্ষ-তি, নিঃস্ব ছয় পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০২:৪৮:১৫ অপরাহ্ন

সুনামগঞ্জে অ-গ্নিকাণ্ডে ব্যাপক ক্ষ-তি, নিঃস্ব ছয় পরিবার


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আগুনে পুড়ে ৬ পরিবারের নগদ টাকা, স্বর্ণালংকার, ধান ও দলিলসহ মূল্যবান সব জিনিসপত্র ছাই হয়ে গেছে। আগুনের হাত থেকে রক্ষা পায়নি পরিবারগুলোর ছেলে-মেয়েদের বই-খাতাও। ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- রমেন্দ্র তালুকদার, রাকেশ তালুকদার, রণজিৎ তালুকদার, রতীন্দ্র তালুকদার, রতিশ তালুকদার এবং একই গ্রামের কৃপেশ তালুকদার।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই ক্ষতিগ্রস্তদের একটি বাড়িতে পল্লী বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই কয়েক গ্রামের বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। আগুনে ৬ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন বসতবাড়ির শুধু পাকা খুঁটিগুলো দাঁড়িয়ে আছে।

সমাজসেবক শেখ দেলোয়ার হোসেন জানান, আগুন এমনভাবে লেগেছিল যে জীবন বাঁচানোই দায় হয়ে পড়েছিল। ঘর থেকে কোনো রকমে বের হয়ে বাসিন্দারা জীবন বাঁচিয়েছেন। আগামী দিনগুলো কীভাবে কাটবে, তা নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এখন দিশেহারা।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী