যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ: জগন্নাথপুরে মূলহোতা গ্রেফতার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ: জগন্নাথপুরে মূলহোতা গ্রেফতার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০৬:৩৭:৪৯ অপরাহ্ন

যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ: জগন্নাথপুরে মূলহোতা গ্রেফতার

নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে যুক্তরাজ্যে পাঠানোর প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মালেক খান নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মালেক ওই গ্রামের হরুপ খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কামরুল মিয়াকে ওয়ার্ক পারমিট ভিসায় যুক্তরাজ্য পাঠানোর কথা বলে ২৫ লাখ টাকার চুক্তি করে একটি প্রতারক চক্র। কামরুল মিয়া ব্যাংকের মাধ্যমে ও নগদে মোট ২৫ লাখ টাকা প্রদান করেন। টাকা নেওয়ার পর আসামিরা তাকে জাল ভিসা প্রদান করে। দুইবার বিমানবন্দরে গিয়েও জালিয়াতি ধরা পড়ায় তিনি ফিরে আসতে বাধ্য হন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কামরুল মিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মালেক খানকে গ্রেফতার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মূলহোতাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত আছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী