সুনামগঞ্জে অপ্রা*প্তবয়স্ক প্রেমিক যুগল আট*ক, অভিভাবকের সন্ধানে পুলিশ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৯ AM

সুনামগঞ্জে অপ্রা*প্তবয়স্ক প্রেমিক যুগল আট*ক, অভিভাবকের সন্ধানে পুলিশ

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ১১:৫৫:৩৪ PM

সুনামগঞ্জে অপ্রা*প্তবয়স্ক প্রেমিক যুগল আট*ক, অভিভাবকের সন্ধানে পুলিশ

ছবি:সংগৃহীত


আদালত প্রাঙ্গণে অপ্রাপ্ত বয়সে বিয়ের চেষ্টা করতে গিয়ে এক কিশোর ও কিশোরীকে আটক করেছে পুলিশ। পরে তাদের হেফাজতে নিয়ে প্রকৃত অভিভাবকদের সন্ধান শুরু করেছে বাংলাদেশ পুলিশ।

ঘটনাটি ঘটে বুধবার (৬ মে) সুনামগঞ্জ আদালত এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অপ্রাপ্ত বয়সে বিয়ের উদ্দেশ্যে আদালতে উপস্থিত হলে বিষয়টি নজরে আসে আইনজীবীদের। বয়স যাচাই করে তারা বুঝতে পারেন, উভয়েই অপ্রাপ্তবয়স্ক। পরে আইনজীবীদের পরামর্শে পুলিশকে খবর দেওয়া হয়।

আটক কিশোরের নাম নাঈম হোসেন (১৭)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। অপরদিকে কিশোরীর নাম রুবি বেগম (১৬)। তিনি ওসমানীনগর উপজেলার দক্ষিণ কালনীচর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, উভয়ের বয়স কম হওয়ায় আইনগত জটিলতা এড়াতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পরিবার ও অভিভাবকদের খোঁজ করা হচ্ছে।

রতন শেখ সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, আটক কিশোর-কিশোরীর পরিবারের কোনো সদস্য বা পরিচিত ব্যক্তি থাকলে দ্রুত থানার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী