স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃ ত্যু দ ণ্ড
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ AM

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃ ত্যু দ ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ০৫:০৩:১০ PM

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃ ত্যু দ ণ্ড

সংগৃহিত


জামালপুরের ইসলামপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার প্রধান আসামি সাদিককে খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. শিপন, ইব্রাহিম ও ইউসুফ। তারা ইসলামপুর উপজেলার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) মো. ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার শিলদহ গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় একটি পতিত জমিতে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ওই গ্রামের ৪ যুবককে আসামি করে একটি মামলা করেন।

ওই মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক আবদুর রহিম এ রায় দেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর