যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হা*মলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৫ AM

যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হা*মলা

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ১২:১১:২২ AM

যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হা*মলা

ফাইল ছবি


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযানের উপর স্থানীয় এলাকাবাসীর হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে। এসময় একজন ড্রেজার মালিক, ২টি বাল্কহেড ও ১টি ড্রেজারবাহী নৌকা জব্দ করে। 

শুক্রবার(৮ মে) দিনগত রাত ১ টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর সত্রিশ গ্রামে ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে,যাদুকাটা নদীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউর রায়হানের নেতৃত্বে শুক্রবার রাত ১২ থেকে শনিবার সকাল  ৬ টা পর্যন্ত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এসময় রাত ১টা ২০ মিনিটের দিকে বিশ্বম্ভপুরের সত্রিশ গ্রামে অবৈধ ভাবে বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিত্বে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২টি স্টিলবডি নৌকা ও ৩টি ড্রেজারবাহী কাঠের নৌকা জব্দ করা হয়। এসময় গ্রামের কয়েকশত মানুষ নদীর পাড়ে একত্র হয়ে মোবাইল কোর্ট টিমের উপর পাথর নিক্ষেপ শুরু করে,এতে স্পীডবোটের ড্রাইভার আহত হয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিছু হটতে বাধ্য হয়।

পরবর্তীতে নৌপুলিশ ও বাদাঘাট পুলিশ-ফাড়ির সহোযোগিতায় পুনরায় অভিযান পরিচালনা করে ২টি বাল্কহেড ও ১টি ড্রেজারবাহী নৌকা জব্দ ও মিলন মিয়া নামে বাল্কহেডের মালিককে গ্রেপ্তার করা হয়। পরে আটক মিলন মিয়া(৪৫)কে ৯০ দিনের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মিলন মিয়া জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সত্রিশ গ্রামের মৃত আব্দুল লতিফ তরফদারের ছেলে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,এ ঘটনায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। গত ২৬ এপ্রিল থেকে এ টাস্কফোর্স অভিযান/মোবাইল কোর্ট প্রতিদিন চলমান রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী