জগন্নাথপুরে প্রেসক্লাবের নাম ব্যবহার করে আহবায়ক কমিটি গঠনের নিন্দা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রেসক্লাবের নাম ব্যবহার করে আহবায়ক কমিটি গঠনের নিন্দা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০২:২৫:৪৬ অপরাহ্ন

জগন্নাথপুরে প্রেসক্লাবের নাম ব্যবহার করে আহবায়ক কমিটি গঠনের নিন্দা


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘জগন্নাথপুর প্রেসক্লাব’-এর নাম ব্যবহার করে কতিপয় 'অপসাংবাদিকদের' সমন্বয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাবের মূল ধারার সাংবাদিক নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত ওই কমিটিকে ভুয়া ও অবৈধ বলে অভিহিত করে জগন্নাথপুরবাসীকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন তারা।

রবিবার (১০ মে) সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ প্রতিবাদ জানানো হয়।

ক্লাবের সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সানোয়ার হাসান সুনুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ১৯৮৪ সালে জগন্নাথপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে একটি ঐতিহ্যবাহী ও সুসংগঠিত সংগঠন হিসেবে ধারাবাহিকভাবে গঠনতান্ত্রিক উপায়ে এবং পেশাদারিত্বের সাথে কার্যক্রম চালিয়ে আসছে। অথচ সম্প্রতি সাংবাদিক নামধারী কতিপয় অপসাংবাদিক ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি ভুয়া কমিটি গঠন করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রকাশিত এই ভিত্তিহীন কমিটি দেখে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপতৎপরতা বরদাস্ত করা হবে না উল্লেখ করে বক্তারা ভুয়া কমিটি গঠনকারীদের অপপ্রচারে বিভ্রান্ত না হতে আহ্বান জানান এবং তাদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুল হাই (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব (প্রথম আলো),  কোষাধ্যক্ষ মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল (বিজয়ের কন্ঠ), দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার (যায়যায়দিন), ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির (নয়াদিগন্ত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন (আমার দেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু (সকালের সময়), কার্যকরী পরিষদের সদস্য জুয়েল আহমদ (আজকের পত্রিকা/আরটিভি), শাহ এস এম ফরিদ (প্রতিদিনের সংবাদ), বিপ্লব দেব নাথ (আলোকিত সকাল) ও সুমিত রায় (মানবজমিন)।

সাংবাদিক নেতৃবৃন্দ অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী