ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নি হ ত ২
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ AM

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নি হ ত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০৫:৫৮:৫৫ PM

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নি হ ত ২

সংগৃহিত


যশোরের শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।সোমবার (১১ মে) সকালে উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে উলাশি গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শার্শা উপজেলার উলাশি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫)। একই গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)। তারা উভয়েই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে শাহিন নিজের ক্ষেতের কাঁচা মরিচ নিয়ে বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল মোটরসাইকেলে করে নাভারণ বাজারের দিকে রওনা হয়েছিলেন। কিন্তু নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছাতেই সাতক্ষীরাগামী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী শাহিন ও তোফাজ্জেল।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর