যাদুকাটা নদীতে ভেসে উঠল বৃদ্ধের ম'রদেহ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৪ AM

যাদুকাটা নদীতে ভেসে উঠল বৃদ্ধের ম'রদেহ

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ০৩:৫২:২১ PM

যাদুকাটা নদীতে ভেসে উঠল বৃদ্ধের ম'রদেহ


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে সালাহ উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ ভেসে উঠেছে। বুধবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া রহিছ মিয়ার বাড়ি সংলগ্ন যাদুকাটা নদীতে মরদেহটি ভেসে ওঠে। 

সালাহ উদ্দিন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা মৃত আলী আকবরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামে বসবাস করছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামে সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন সালাহ উদ্দিন। তিনি তারা মিয়ার কয়েকটি গরুকে মাঠে নিয়ে গিয়ে প্রতিদিন ঘাস খাওয়াতেন, আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসতেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে আর পাওয়া যায়নি। বুধবার সকাল ৯টার দিকে যাদুকাটা নদীতে তার মরদেহ ভেসে ওঠে। 

স্থানীয়রাদের ধারণা তাকে হত্যা করে কেউ যাদুকাটা নদীতে মরদেহ ফেলে দিয়েছে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী