কোরবানির চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি, ঢাকায় ৬২-৬৭ টাকা নির্ধারণ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ AM

কোরবানির চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি, ঢাকায় ৬২-৬৭ টাকা নির্ধারণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ০৭:৪৮:৪১ PM

কোরবানির চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি, ঢাকায় ৬২-৬৭ টাকা নির্ধারণ

ছবি:সংগৃহীত


আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি’র সভা শেষে এ তথ্য জানানো হয়।

নতুন নির্ধারণ অনুযায়ী, ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে এ দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

এছাড়া খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দাম ঢাকা ও ঢাকার বাইরে সমানভাবে কার্যকর থাকবে।

সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে এবারও সরকার ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করবে। পাশাপাশি প্রতিটি এলাকায় ব্যবসায়ী, মসজিদ ও মাদরাসার মাধ্যমে চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, কোরবানির পর যাতে কোনো চামড়া নষ্ট না হয়, সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মসজিদ-মাদরাসার প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারা চামড়া সংরক্ষণ কার্যক্রমে ভূমিকা রাখবেন।

সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। এতে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর