দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের অভিষেক ও গুণীজন সম্মাননা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৩ AM

দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের অভিষেক ও গুণীজন সম্মাননা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ০৮:৪৭:৩৭ PM

দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের অভিষেক ও গুণীজন সম্মাননা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের অভিষেক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার দোলার বাজারে সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিদের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।

দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের আহ্বায়ক আব্দুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ও তরুণ লেখক রাসেল আহমদ দীপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সরকারি মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার ও লেখক মনিরুজ্জামান চৌধুরী এবং মুক্তিযোদ্ধা সংসদ ছাতক পৌর শাখার সাবেক সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আজাদ বখত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী বদরুল ইসলাম। পরে কবিতা আবৃত্তি করেন আব্দুল আজিজ চৌধুরী, শামসুল হক, ইমামুল ইসলাম রানা, ফয়সল আহমদ বাবুল এবং সুলতানা মনসুর ইশাখা।

অনুষ্ঠানে আব্দুল আজিজ চৌধুরীকে সভাপতি এবং জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের কমিটি ঘোষণা করা হয়।

এসময় জীবন্ত গুণীজন সম্মাননায় ভূষিত করা হয় মনিরুজ্জামান চৌধুরীকে। এছাড়া অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কবি রিয়াছত আলী, ছাদ মিয়া তালুকদার, একরাম উদ্দিন আহমেদ, আব্দুর রকিব চৌধুরী, আব্দুল কাদির মাস্টার ও আলতাব চৌধুরীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট প্রাবন্ধিক ফয়সল আহমদ বাবুল। এছাড়া বক্তব্য রাখেন দোলার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, মকবুল হোসেন ফারুকী, মুশফিকুর রহমান, গোলাম কিবরিয়া, নেছার আহমেদ খলিল এবং লুৎফুর রহমান কাউন্সিলসহ আরও অনেকে।

সমাপনী পর্বে ‘সুধীজন’ নামে প্রকাশিত স্মারক ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশ-বিদেশে অবস্থানরত দক্ষিণ ছাতকের বিভিন্ন শিক্ষানুরাগী ও কমিউনিটি নেতৃবৃন্দের অবদানের কথাও তুলে ধরা হয়।

বিশিষ্ট লেখক ও সাংবাদিক এটিএম কয়েসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী