তাহিরপুরে পুলিশের ওপর হা'মলায় আ'হত ৪, আ'টক ৭
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০৪ PM

তাহিরপুরে পুলিশের ওপর হা'মলায় আ'হত ৪, আ'টক ৭

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ০১:১৫:৫৩ PM

তাহিরপুরে পুলিশের ওপর হা'মলায় আ'হত ৪, আ'টক ৭


সুনামগঞ্জের তাহিরপুরে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৭ যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।

আহতরা হলেন এসআই মোহাম্মদ আলী (৪৫), মিটু মিয়া (২৮), দ্বীপক চন্দ্র দাস (৩৭) ও মিনার মিয়া।

পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের পাশের একটি দোকানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় ওই দোকান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ বিভিন্ন উপকরণ জব্দ করে এর সাথে জড়িত একজনকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে গাড়িতে ওঠার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয় দোকানে ও আশপাশে থাকা কয়েকজন যুবক। এ সময় ৪ জন পুলিশ সদস্য আহত হন।

খবরে পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ সময় ৭ জনকে আটক করা হয়। 

আটকরা হলেন তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে নুর আমিন (২৬), আবুল আমিনের ছেলে সাকিবুল হাসান (১৭), আবুল জারের ছেলে মো. আলমগীর মিয়া (২৮), পশার আলীর ছেলে মো. লিটন মিয়া (৩১), আবুল হোসেনের ছেলে ওলি হোসেন (২৪), আব্দুল বারিকের ছেলে আশরাফুল মিয়া (২৬) ও সাফুল আলম (১৯)।

হামলা ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

তাহিরপুর সার্কেলের পুলিশ কর্মকর্তা প্রণয় দে জানিয়েছেন, মাদক ও জুয়া বন্ধে অভিযানের সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ী ও জুয়া খেলার সাথে জড়িতরা। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগর বর্জ্যমুক্ত করার ঘোষণা সিসিক প্রশাসকের
সবুজ টেক্সটাইল শিল্পে বাংলাদেশ-চীন অংশীদারিত্ব জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ হবে : এমপি এমরান চৌধুরী
শাবিপ্রবিকে পূবালী ব্যাংকের ২টি বাস উপহার
খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে- এমপি শওকতুল ইসলাম
মাধবপুরে উদ্বোধনের আগেই ভে'ঙে গেছে সেতুর সংযোগ সড়ক
সুনামগঞ্জের অনেক এলাকায় দুই দিন গ্যাস থাকবে না
সিলেটসহ ১০ জেলায় ঝড়-বৃষ্টির স'তর্কবার্তা
ওসমানীনগরে বাড়ছে অপরাধ ও অ*নিয়ম, উ*দ্বেগে সাধারণ মানুষ
ওসমানীনগরে বাড়ছে অ*পরাধ ও অ*নিয়ম, উ*দ্বেগে সাধারণ মানুষ