সুনামগঞ্জের অনেক এলাকায় দুই দিন গ্যাস থাকবে না
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ AM

সুনামগঞ্জের অনেক এলাকায় দুই দিন গ্যাস থাকবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ০২:২৪:৩২ PM

সুনামগঞ্জের অনেক এলাকায় দুই দিন গ্যাস থাকবে না

প্রতীকী ছবি


জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী দুই দিন সুনামগঞ্জ জেলা শহরে ৮ ঘণ্টা করে মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক ভোগান্তিতে পড়বেন প্রায় ৪ হাজার ২০০ গ্রাহক।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) ও শুক্রবার (১৫ মে) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহরে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেমস লিমিটেডের আবাসিক প্রধান মেহেদী হাসান বলেন, গ্যাস লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। কাজ শেষ হলে পুনরায় সরবরাহ স্বাভাবিক করা হবে।

জৈন্তা বার্তা/আরআর