লালমনিরহাটে দুই কোটি মূল্যের ডলারসহ যুবক আ ট ক
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ AM

লালমনিরহাটে দুই কোটি মূল্যের ডলারসহ যুবক আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ০৩:৫১:১৫ PM

লালমনিরহাটে দুই কোটি মূল্যের ডলারসহ যুবক আ ট ক

সংগৃহিত


লালমনিরহাটে এক লক্ষ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলারসহ (আমেরিকান ডলার)লিখন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তি লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার দিবাগত মধ্যরাতে লালমনিরহাট রংপুর মহাসড়কে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।জানা গেছে, আটক লিখন মিয়া কুড়িগ্রামের খোচাবাড়ী এলাকার মো. নুরনবী সরকারের ছেলে।

প্রেস বিজ্ঞাপ্তিতে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ জানান, বুধবার দিনগত মধ্যরাতে সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোলপ্লাজার পুলিশ চেকপোষ্টে একটি অটোরিকশা সন্দেজনক ভাবে আটক করে সদর থানা পুলিশ। এ সময় অটোরিকশায় থাকা লিখন মিয়ার শরীর তল্লাশি চালিয়ে এক লক্ষ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ১০০ ডলারের এক হাজার ৫ শত ৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকা।

এ ঘটনায় আটককৃত লিখনের বিরুদ্ধে সদর থানায় ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি সাদ আহমেদ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর