শাল্লায় অ'ভিযানে দুই প্রতিষ্ঠানকে জ'রিমানা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শাল্লায় অ'ভিযানে দুই প্রতিষ্ঠানকে জ'রিমানা

বিপ্লব রায়, শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ০২:৩৫:৫৩ অপরাহ্ন

শাল্লায় অ'ভিযানে দুই প্রতিষ্ঠানকে জ'রিমানা


সুনামগঞ্জের শাল্লায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর ১২টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে শাল্লার 'চার ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুইটমিট'-কে ১ হাজার টাকা এবং 'সকাল-সন্ধ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট'-কে আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেন। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দুটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী