অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৪ AM

অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ০৬:৫১:৫৭ PM

অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেলস্টেশনের উন্নয়ন ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনসাধারণ। শনিবার (১৬ মে) বিকাল ৪ টায় শাহজিবাজার রেলস্টেশন প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শাহজিবাজার অঞ্চলের প্রায় ১০টি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে শাহজিবাজার রেলস্টেশন। প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের অভাবে প্রতিদিন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মানববন্ধন থেকে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— শাহজিবাজার রেলস্টেশনের দ্রুত সংস্কার ও আধুনিকায়ন, যাত্রীসেবার মান উন্নয়ন, টিকিট সংখ্যা বৃদ্ধি, স্টেশন মাস্টার নিয়োগ, স্টেশনের মালামাল চুরি রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং পারাবত এক্সপ্রেস অথবা কালনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রদান।

বক্তারা বলেন, “শাহজিবাজার রেলস্টেশন বাঁচলে এলাকার উন্নয়ন আরও এগিয়ে যাবে।” তাই দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন চলাকালে ঢাকা-সিলেট-ঢাকা রুটের আপ ও ডাউন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কিছু সময়ের জন্য স্টেশনে আটকা পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নে রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় বক্তব্য রাখেন আবদাল মিয়া, নজরুল গাজী, শাহ আজিজুর রহিম, জয়নাল মেম্বার, নুরধন মেম্বার, শরিফ উদ্দিন সিকদার, বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মানববন্ধনের মুখপাত্র গাজিউর রহমান আব্বাস, সাব্বির আহমেদ, শাহাদাত তালুকদার, আশরাফুল ইসলাম, নির্মাণ শ্রমিক নেতা আব্বাছ মিয়া, ইদ্রিস চৌধুরী, নুর আলম শাহ, আব্দুর রহিম, ইসমাঈল মিয়া ও ফারাবি সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী