জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ AM

জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ০৮:৪১:১৪ PM

জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার

সংগৃহিত


সুনামগ‌ঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বি‌শেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী এক জন আসামী গ্রেফতার ক‌রে‌ছে থানা পু‌লিশ।

শুক্রবার দিবাগত রা‌তে থানার অফিসার ইনচার্জ মো, শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই মো, আশরাফুল আলম, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী, এএসআই রাহাত খান সহ একদল পু‌লিশ সিআর মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী কলকলিয়া ইউ‌নিয়‌নের খাশিলা গ্রা‌মের মৃত আব্দুল কাহারের ছে‌লে মোঃ ফজলু মিয়া (৩২)কে গ্রেফতার ক‌রেন।

গ্রেফতা‌রের সত‌্যতা নি‌শ্চিত ক‌রে থানার অফিসার ইনচার্জ মো, শফিকুল ইসলাম ব‌লেন, আমা‌দের থানা পুলিশের বি‌শেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীকে গ্রেফতার ক‌রা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃত আসামী‌কে বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



জৈন্তা বার্তা / ওয়াদুদ