আজমিরীগঞ্জে মা*দক ও জু*য়ার বি*রুদ্ধে ঐক্যবদ্ধ এলাকাবাসী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৪ AM

বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং সভা

আজমিরীগঞ্জে মা*দক ও জু*য়ার বি*রুদ্ধে ঐক্যবদ্ধ এলাকাবাসী

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ১১:০০:৩৩ PM

আজমিরীগঞ্জে মা*দক ও জু*য়ার বি*রুদ্ধে ঐক্যবদ্ধ এলাকাবাসী

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, জুয়া ও অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার সমন্বয় জোরদারের লক্ষ্যে এসব সভার আয়োজন করে আজমিরীগঞ্জ থানা

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) সকাল ১০টায় কাকাইলছেও ইউনিয়নের কাকাইলছেও বাজারে এবং সন্ধ্যা ৭টায় জলসুখা ইউনিয়নের জলসুখা বাজারে পৃথক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কর্মকর্তারা বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে হলে প্রতিটি গ্রামে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কেউ মাদক ব্যবসা বা জুয়ার সঙ্গে জড়িত থাকলে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

আকবর হোসেন বলেন, প্রতিটি বিট এলাকায় নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে তথ্য দিতে স্থানীয় বিট অফিসারদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

তিনি আরও জানান, সভাগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে মাদকসহ কয়েকজনকে আটক করা হয়েছে।

সভায় স্থানীয় বক্তারা বলেন, মাদক, জুয়া ও অপরাধ দমনে পুলিশ ও জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‘আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় এখনই কঠোর হতে হবে। পুলিশ একা পারবে না, সমাজকে সঙ্গে নিয়েই এ লড়াই চালাতে হবে,’বলেন তারা।

এ সময় স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে এলাকায় অপরাধ অনেকাংশে কমে আসবে। পাশাপাশি যুবকদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করারও প্রতিশ্রুতি দেন তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী