হবিগঞ্জে সড়ক দু'র্ঘটনায় প্রা'ণ গেল পিতা-পুত্রের
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৩ AM

হবিগঞ্জে সড়ক দু'র্ঘটনায় প্রা'ণ গেল পিতা-পুত্রের

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ০১:২০:১৮ PM

হবিগঞ্জে সড়ক দু'র্ঘটনায় প্রা'ণ গেল পিতা-পুত্রের

প্রতীকী ছবি


হবিগঞ্জে সড়ক দু'র্ঘটনায় প্রাণ হারিয়েছেন পিতা-পুত্র। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি বাইপাস সড়ক এলাকায় একটি চলন্ত ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম (৫৫) এবং তার ছেলে জাকির হোসেন (২০)। আব্দুল কাইয়ুম পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। 

স্থানীয়রা জানান, আব্দুল কাইয়ুম তার ছেলে জাকিরকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ধুলিয়াখালে ডাক্তার দেখাতে যান। ফেরার পথে পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে প্রবেশ করে দুমড়েমুচড়ে যায় এবং তারা দুজনেই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী