তাহিরপুর সীমান্তে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৫ AM

তাহিরপুর সীমান্তে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ০৭:১৯:০০ PM

তাহিরপুর সীমান্তে ১  ব্যক্তির মরদেহ উদ্ধার

সংগৃহিত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে আঙ্গুর আলী (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই-বারেকটিলা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আঙ্গুর আলী রাজাই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজাই মিশন স্কুল সংলগ্ন বারিক্কার টিলা সড়কের পাশে আঙ্গুর আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া এবং বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী