মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ, দুই সপ্তাহে স্বাভাবিক হওয়ার আশা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ AM

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ, দুই সপ্তাহে স্বাভাবিক হওয়ার আশা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ০৩:৩৭:১৬ PM

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ, দুই সপ্তাহে স্বাভাবিক হওয়ার আশা

সংগৃহীত


দেশের একমাত্র উৎপাদনশীল পাথরখনি দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলন ও খনির উন্নয়ন কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে পাথর উত্তোলন কার্যক্রম।

আজ মঙ্গলবার সকাল থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।খনির মহাব্যবস্থাপক (প্রশাসন ও সেবা) সৈয়দ রফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমদানি করা বিস্ফোরক দ্রব্য (অ্যামোনিয়াম নাইট্রেট) এর মজুদ শেষ হয়ে যাওয়ায় পাথর উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে। আশা করা যায়, আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্ফোরক দ্রব্য খনিতে পৌঁছাবে এবং যথারীতি উৎপাদন শুরু হবে। 

উৎপাদন বন্ধ থাকলেও খনির রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানান এই কর্মকর্তা। একই সঙ্গে তিনি বলেন, উৎপাদন বন্ধ থাকলেও পাথর সংকটের কোনো প্রভাব পড়বে না। 

এদিকে খনির পাথর উত্তোলন ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম-জিটিসির কর্মকর্তারা জানিয়েছেন, পাথর তোলা বন্ধ থাকলেও খনির রক্ষণাবেক্ষণের কাজ চালু থাকবে।

জানা যায়, খনি কর্তৃপক্ষ সময়মতো বিস্ফোরক দ্রব্য সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় এর আগেও বেশ কয়েকবার মধ্যপাড়া খনির পাথর তোলা বন্ধ ছিল। এর মধ্যে ২০২৫ সালে ও ২০২২ সালে উৎপাদন ও উন্নয়ন কাজে ব্যবহৃত বিস্ফোরক (অ্যামোনিয়াম নাইট্রেট) সংকটে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর তোলা বন্ধ ছিল। একই কারণে প্রথম ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে ২ মাস এবং ২০১৮ সালের জুন মাসে ৭ দিন খনির পাথর তোলা বন্ধ ছিল।

দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথরখনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) ২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৩ শিফটে পাথর তুলছে, প্রায় সাড়ে ৭০০ শ্রমিক। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে ৬ বছরের পুনঃচুক্তি করে মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেড (মধ্যপাড়া পাথর খনি) কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, খনি থেকে প্রতিদিন গড়ে সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর তুলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এ কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে পাথর তোলা বন্ধ রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর