শাল্লায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃ ত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৪ AM

শাল্লায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃ ত্যু

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ০৬:০৫:২০ PM

শাল্লায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃ ত্যু

নিজস্ব


সুনামগঞ্জের শাল্লায় পানিতে ডুবে গগণ দাশ (৭) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।মঙ্গলবার (১৯ মে) দুপুরে নিজ বাড়ির সামনে ধান শুকানোর খলা সংলগ্ন ছোট বিলের পানিতে ডুবে মৃত্যু হয়। শিশু গগণ দাশ ৪নং শাল্লা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গণেশ দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, গেবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধান শুকানোর খলায় কাজ করেছিল প্রতিবন্ধী শিশু গগণের মা সহ পরিবারের অন্যান্য লোকজন। হঠাৎ শিশু গগন দাশকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। গ্রামের লোকজন ধান শুকানোর খলা সংলগ্ন ছোট বিলের পানিতে নেমে খোঁজলে একজনের পায়ে লাগার পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। গ্রামের মানুষ প্রাথমিকভাবে শিশুর পেটের ভিতর থেকে পানি বের করার চেষ্টায় ব্যর্থ হয়ে শাল্লা স্থানীয় মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

এবিষয়ে ইউপি সদস্য ও একই গ্রামের বাসিন্দা উত্তম কুমার দাশ জানান, গগণ দাশকে নিয়ে খলায় কাজ করেছিল তার পরিবারের লোকজন। অনেকক্ষণ দেখতে না পেয়ে স্কুলের সামনে ধান শুকানোর খলা সংলগ্ন ছোট বিলের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শাল্লা হসপিটালের নিয়ে যাওয়ার পর শুনেছি মারা গেছে। গগণ দাশ প্রতিবন্ধী ছিল।

এব্যাপারে জানতে চাইলে শাল্লা মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজীব বিশ্বাস বলেন, শিশুটিকে মেডিকেল নিয়ে আসার আগেই মৃত্যু হয়। আমরা শারীরিকভাবে পরীক্ষা করে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেই।

জানতে চাইলে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান জানান, পানিতে পড়ে শিশু মৃত্যুর খবর শুনেছি। আইনী প্রক্রিয়ার জন্য আমাদের পুলিশ পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী