কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৯ PM

কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ০১:১৬:১৪ PM

কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় মাধবপুর উপজেলার হোটেল হাইওয়ে ইন মিলনায়তনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এফ. এ. এম. শাজাহান, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিদ বিন কাসেম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মাধবপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল হক মির্জার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মোঃ গোলাপ খাঁ ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস. এম. ফয়সল বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষার মানোন্নয়নে আমি প্রতি বছর এই এসোসিয়েশনের তহবিলে ৫ লাখ টাকা করে অনুদান প্রদান করবো। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এতে জানানো হয়, এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফলে মোট ৪১২ জন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৭৬ জন, সাধারণ গ্রেডে ১৮০ জন এবং স্কুল গ্রেডে ১৫৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট