সিরাজীপুর ইটভাটায় ব*জ্রপাত, শ্রমিক নি হ ত
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৮ PM

সিরাজীপুর ইটভাটায় ব*জ্রপাত, শ্রমিক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ০৩:৪৭:৫৪ PM

সিরাজীপুর ইটভাটায় ব*জ্রপাত, শ্রমিক নি হ ত

সংগৃহীত


নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে এসকেন আলী ভোলা নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক নারী শ্রমিক।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইটভাটায় এ ঘটনা ঘটে। আহত নারী শ্রমিক শাপলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃত এসকেন আলী বালিতিতা ইসলামপুর গ্রামের আদু প্রামানিকের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলা ১১টার দিকে লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় তাদের ওপর বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হন ইটভাটা শ্রমিক এসকেন আলী ভোলা ও শাপলা খাতুন। পরে অন্য শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে এসকেন আলীকে মৃত ঘোষণা চিকিৎসক। আর শাপলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট