জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বো*মা মেশিনে বালু উত্তোলন বন্ধ, ৩ জনের কারাদণ্ড
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫২ AM

জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বো*মা মেশিনে বালু উত্তোলন বন্ধ, ৩ জনের কারাদণ্ড

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ০৫:৩৬:১৯ PM

জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বো*মা মেশিনে বালু উত্তোলন বন্ধ, ৩ জনের কারাদণ্ড

সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাত ২টার দিকে জৈন্তাপুর উপজেলার সারি-২ এলাকার দিগারাইল পাখিবিলের মধ্যবর্তী স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। অভিযানে সহযোগিতা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

অভিযানে উত্তর বাউরভাগ গ্রামের শমশের আহমেদের পুত্র পারভেজ আহমেদ (২২), একই গ্রামের বশির আহমেদের পুত্র মোহাম্মদ স্বপন (২৩) এবং দক্ষিণ বাউরভাগ গ্রামের ফখর উদ্দিনের পুত্র সাদিক আহমেদ(২২)কে আটক করা হয়।পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ক) ধারায় তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, “অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী