বালাগঞ্জে প্রতিষ্ঠান পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ AM

বালাগঞ্জে প্রতিষ্ঠান পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ০৮:৩০:১৮ PM

বালাগঞ্জে প্রতিষ্ঠান পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত

ছবি:সংগৃহীত


বালাগঞ্জ উপজেলার মাধ্যমিক স্থরের ৩০টি প্রতিষ্ঠানে মাস ব্যাপী দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে| বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ৮ম দিন ২১ মে ২০২৬ইং বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪টি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়| 

২১ মে ১০টায় মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত “দুর্নীতিই একমাত্র জাতির উন্নতির অন্তরায়” বিষয়ে বিপক্ষ দলের ইমা আক্তার খান, মহিমা বখত নিহা, মির্জা জাহারা করিম চ্যাম্পিয়ান এবং পক্ষ দলের প্রমি বেগম, নিঝুম রানী, সানজিদা বেগম রানার্সআপ হন| শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন ইমা আক্তার খান| আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক হেলাল উদ্দিন| প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক, শিক্ষানুরাগী এ এস এম আনোয়ারুল ইসলাম| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক, শিক্ষানুরাগী, প্রবাসী মোঃ মখদ্দছ আলী, মির্জা আব্দুল বাছিত, হাবিবুর রহমান, মির্জা এনামুল হক পারুল, আব্দুল মতির তালুকদার, আব্দুল মালেক খান, বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, শিক্ষক সেলিম জাবেদ, সাহাবুল ইসলাম, আরিফ খান, খাদিজা খাতুন, নুরে আলম, লাকিরা খানম মায়া| 

২১ মে ১২টায় মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত “দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের ভুমিকাই প্রধান” বিষয়ে পক্ষ দলের নাহরিন জান্নাত, সাদিয়া আক্তার, সুমাইয়া আক্তার চ্যাম্পিয়ান এবং বিপক্ষ দলের মাহবুবা আক্তার, সুনিয়া আক্তার, সাজেদা খানম রানার্সআপ হন| শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন  সুমাইয়া আক্তার| আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জাকারিয়া আহমদ| প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক, শিক্ষানুরাগী এ এস এম আনোয়ারুল ইসলাম| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক, শিক্ষানুরাগী, প্রবাসী মোঃ মখদ্দছ আলী, বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, শিক্ষক বেলাল উদ্দিন, নাসির উদ্দিন আহমদ, উজ্জল শেখ, সুহেল রানা, মনিরুজ্জাম খান, মিজানুর রহমান| 

২১ মে বেলা ২টায় পূর্ব গৌরীপুর  উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত “দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভুমিকাই যতেষ্ট” বিষয়ে বিপক্ষ দলের জয়িতা দাস, ঐশী বিশ্বাস, মিতা বেগম চ্যাম্পিয়ান এবং পক্ষ দলের রাফিয়া খাতুন, অনাদি বিশ্বাস, মিম বিনতে হক, রানার্সআপ হন| শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন জয়িতা দাস| আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নিজাম উদ্দিন| প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক, শিক্ষানুরাগী এ এস এম আনোয়ারুল ইসলাম| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক, শিক্ষানুরাগী, প্রবাসী মোঃ মখদ্দছ আলী, বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, শিক্ষক ওয়াজেদ আলী, আল আমিন, নাকিব হাসান অনিক, বিধান চন্দ্র রায়, আরিফুল ইসলাম, লাভলী আক্তার, অর্পিতা মিন্ত্রি| 


২১ মে ৩টায় পূর্ব গৌরীপুর ওমর (রাঃ) উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত “দুর্নীতি প্রতিরোধে আইনই যতেষ্ট” বিষয়ে বিপক্ষ দলের ফাহিমা বেগম, মাইশা তারান্নুম, মারজানা বেগম চ্যাম্পিয়ান এবং পক্ষ দলের মাহদি হাসান, নাবিল মুবাশ্বির, সাকিব আহমদ রানার্সআপ হন| শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সাকিব আহমদ | আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুপার মোঃ আমির আলী| প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক, শিক্ষানুরাগী এ এস এম আনোয়ারুল ইসলাম| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক, শিক্ষানুরাগী, প্রবাসী মোঃ মখদ্দছ আলী, বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, শিক্ষক ইসলাম উদ্দিন, মহিবুর রহমান, জয়নাল খান, আব্দুর রহমান, সাইদুল ইসলাম, তাজমীন জাহান, নাজমা বেগম, রোমেন বেগম, রিমা আক্তার, নাদিয়া সুলতানা | 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী