সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৪ AM

নবীগঞ্জ

সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৬ ১০:৩৪:১২ PM

সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আকুল মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে সরকারি শতবর্ষী গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) নবীগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামের সচেতন নাগরিকদের পক্ষ থেকে ইউএনও বরাবরে এ অভিযোগ দেওয়া হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ মে ইউপি সদস্য মোঃ আকুল মিয়ার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি কোনো ধরনের সরকারি অনুমতি বা টেন্ডার ছাড়াই গালিমপুর গ্রামের মকলিছ মিয়ার বাড়ির পশ্চিম পাশের রাস্তার ধারে থাকা শতবর্ষী একটি মূল্যবান জারুল গাছ কেটে ফেলেন। পরে গাছটি একই গ্রামের মহারাজ মিয়ার কাছে বিক্রি করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, গাছটির আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। খবর পেয়ে গ্রামবাসী কাটা গাছের খণ্ডগুলো উদ্ধার করে পঞ্চায়েতের মাধ্যমে গালিমপুর গ্রামের আঙ্গুর মিয়ার বাড়িতে সংরক্ষণ করে রাখেন।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি সম্পদ অবৈধভাবে আত্মসাতের উদ্দেশ্যেই গাছটি কাটা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী