ছাতকে শিশুকে ধ র্ষ ণ ও হ ত্যা র প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মা ন ব ব ন্ধ ন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৬ AM

ছাতকে শিশুকে ধ র্ষ ণ ও হ ত্যা র প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মা ন ব ব ন্ধ ন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ০৬:০১:০৫ PM

ছাতকে  শিশুকে ধ র্ষ ণ ও হ ত্যা র প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মা ন ব ব ন্ধ ন

সংগৃহীত


দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে শিশু ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাতক শাখায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।রামিশাসহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাতক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ  আলমগীর হোসেন, প্রভাষক আব্দুল বাকের।আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাতক শাখার ক্যাপ্টেন মোহাম্মদ জানে আলম, আবু বকর সিদ্দিক, তাওহিদ, আব্দুল কাদির, মোছা: আঁখি আক্তার, মোছা: বৈশাখী আক্তার, মুহাম্মদ ইব্রাহিম, ফারহানা সায়েক, আদর আলী, শাহজাহান, সজল এবং সুমন মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা গেছে, মাত্র ১ সপ্তাহে মিরপুর, সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নিষ্পাপ শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ বা গলা কেটে হত্যা করা হয়েছে। এই চরম বর্বরতার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই নিষ্পাপ ফুলগুলো ঝরে যাওয়ার দায় কোনোভাবেই সমাজ বা রাষ্ট্র এড়াতে পারে না। শিশুদের দেখভাল ও রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব সরকারের। তাই অবিলম্বে দেশের প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, "দেশে আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে এটি যেন এখন ধর্ষণের এক মহারাজ্যে পরিণত হয়েছে।"

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে রামিশাসহ সকল শিশু হত্যাকারী ও ধর্ষকদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী