চট্টগ্রামে শিশু ধ র্ষ ণ চেষ্টার অভিযোগে মা ম লা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ AM

চট্টগ্রামে শিশু ধ র্ষ ণ চেষ্টার অভিযোগে মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ০৭:৪৭:১৬ PM

চট্টগ্রামে শিশু ধ র্ষ ণ চেষ্টার অভিযোগে মা ম লা

সংগৃহিত


চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত মনিরকে একমাত্র আসামি করা হয়েছে।শুক্রবার (২২ মে) বাকলিয়া থানার এক কর্মকর্তা জানান, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলাটি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকার এক বাসা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে বিকেলে আবু জাফর রোডের বিসমিল্লাহ ম্যানশন নামের একটি ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর শিশুটির শারীরিক অবস্থা ও অস্পষ্ট বক্তব্য দেখে স্বজনদের মধ্যে সন্দেহ তৈরি হয় যে সে যৌন নিপীড়নের শিকার হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং স্থানীয় লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

স্থানীয়দের দাবি, ওই এলাকার এক ডেকোরেশন দোকানের কর্মচারী মনির শিশুটিকে ফুসলিয়ে দোকানে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করেন। এ ঘটনায় মনির নিজেও অপরাধ স্বীকার করেছেন বলে দাবি উঠলেও এর কোনো আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। এছাড়া অভিযুক্ত মনিরকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে এ সময় বিপুল সংখ্যক স্থানীয় জনতা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে একটি ভবনের ভেতরে নিরাপদ স্থানে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে পুলিশের গাড়ি অবরোধ করে রাখে।বিকেল থেকে শুরু হওয়া উত্তেজনা রাত পর্যন্ত চলতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও স্থানীয়রা আহত হন। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক কিশোর মজুমদার বলেন, হঠাৎ কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে এবং অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি আটকে দেয়। বাধ্য হয়ে তাকে নিরাপদ স্থানে রাখা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করা হয়েছে এবং শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা জানান, শিশুটির অবস্থা এখন আগের চেয়ে ভালো এবং সে চিকিৎসাধীন রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক