মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে খুব প্রয়োজন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ AM

মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে খুব প্রয়োজন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ০৮:৪৮:৪৭ PM

মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে খুব প্রয়োজন

নিজস্ব


জনপ্রতিনিধি না হয়েও একজন মানবিক মানুষ হয়ে উঠছেন,গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজুর রহমান কাওছার। পদ পদবী বা ক্ষমতার অধিকারী না হয়েও কেবল নিঃস্বার্থ ভালোবাসা ও মানবসেবার মাধ্যমে সমাজে বিশাল পরিবর্তন আনা সম্ভব তা তিলে তিলে অনুভব করতে পারছেন, গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের সাধারণ জনগণ থেকে সচেতন মহল। শুক্রবার ২২ মে বাদ জুম্মা মোস্তাফিজুর রহমান কাওছার এর অর্থায়নে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের আল হেরা নুরাণী একাডেমির শিক্ষার্থীদের মাঝে টেবিল বিতরণ করা হয়।

একাডেমির সহকারী পরিচালক হাফিজ এহসান উল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস বলেন,

কাওছার এর মতো মানবিক গুণসম্পন্ন মানুষেরা সমাজের প্রকৃত চালিকাশক্তি। নিঃস্বার্থ ভালোবাসা, সহানুভূতি এবং পরোপকারী মনোভাবের মাধ্যমে তারা সমাজের হতাশা ও অন্ধকার দূর করেন।

সমাজে কাওছারের মতো মানবিক মানুষের খুবই প্রয়োজন। তিনি বলেন, স্বার্থপরতার এই যুগে কাউসারের মতো মানুষের নিঃস্বার্থ কাজ অন্যদেরও ভালো কাজে অনুপ্রাণিত করে, যার ফলে সমাজে সহানুভূতি ও মমত্ববোধের তৈরি হয়।

বিশেষ অতিথির বক্তব্যে,ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দীন বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ-দুর্দশা লাঘব করা এবং সহযোগিতা করে তরুণ ও নতুন প্রজন্মের কাছে মোস্তাফিজুর রহমান কাওছার আদর্শ হিসেবে কাজ করছেন। তার দেখানো পথে হেঁটে আগামীর সমাজ আরও বেশি কল্যাণমুখী হয়ে ওঠবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাউরভাগ মসজিদের মোতাওয়াল্লী মাওলানা ছমীর উদ্দিন, গ্রামের মুরব্বী ধনাই মিয়া, আয়াতুর রহমান বাবুল,হোসেন আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: পরগনার মুরব্বী জালাল উদ্দিন।এদিকে প্রবাসে থেকেও নিজ এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি নিয়মিত অবদান রেখে,গোয়াইনঘাট অঞ্চলের সাধারণ মানুষের কাছে তাঁর এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগগুলো প্রশংসিত হচ্ছে এবং তিনি মানবিক মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী