মাধবপুরে ফার্নিচারের দোকানে অ'গ্নিকা'ণ্ড
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫০ AM

মাধবপুরে ফার্নিচারের দোকানে অ'গ্নিকা'ণ্ড

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০১:৪২:০৯ PM

মাধবপুরে ফার্নিচারের দোকানে অ'গ্নিকা'ণ্ড


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েক লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন দোকানের মালিক।

জানা যায়, নোয়াপাড়া বাজারে অবস্থিত এমবি ফার্নিচার নামের একটি দোকানে ভোররাতে আগুন লাগে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ও মাধবপুর থেকে একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এমবি ফার্নিচারের মালিক আল আমিন বলেন, আমার সর্বনাশ হয়ে গেল। আমি কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবো জানি না।

মাধবপুর ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার মনতোষ মল্লিক জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী