বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে যা প্রতিক্রিয়া জানাল ইরান
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ AM

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে যা প্রতিক্রিয়া জানাল ইরান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৭:০০:১৬ PM

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে যা প্রতিক্রিয়া জানাল ইরান

সংগৃহিত


নারায়ণগঞ্জের একটি খামারে থাকা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন বিশ্বজুড়ে আলোচনায়। মহিষটির চেহারা ও সোনালি চুলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল থাকায় এমন নাম রাখা হয়েছে।

সম্প্রতি রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের এক্স (টুইটার) অ্যাকাউন্টে মহিষটির ভিডিও শেয়ার করে মজার প্রতিক্রিয়া জানায়। তারা লেখে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত।

ভিডিওটি রুশ সংবাদমাধ্যম আরটির। সেখানে বলা হয়, মহিষটিকে দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করছেন, এতে নাকি তার খাওয়ার রুচিও কমে গেছে।

৭০০ কেজি ওজনের এই মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, তার ছোট ভাই মজা করে নামটি রেখেছেন। তিনি বলেন, মহিষটি খুব শান্ত স্বভাবের।

বাংলাদেশের এই ‘ট্রাম্প মহিষ’ নিয়ে ইতোমধ্যে রয়টার্স, এএফপি, টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর