জগন্নাথপুরে ফসল ন ষ্ট প্র তিবাদ করায় কৃষককে প্রা ণনাশের হু মকির অ ভিযোগ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৩ AM

জগন্নাথপুরে ফসল ন ষ্ট প্র তিবাদ করায় কৃষককে প্রা ণনাশের হু মকির অ ভিযোগ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৮:৪৫:৫০ PM

জগন্নাথপুরে ফসল ন ষ্ট  প্র তিবাদ করায় কৃষককে প্রা ণনাশের হু মকির অ ভিযোগ

ছবি:সংগৃহীত


 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে গবাদিপশু দিয়ে এক কৃষকের ফসলি জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী কৃষক ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা ও প্রতিকার চেয়ে থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই কৃষক।

ভুক্তভোগী কৃষক রমিজ আলী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) সকালে পাইলগাঁও গ্রামের রমিজ আলীর জমিতে একই গ্রামের শহিদুল ইসলাম, মামুন ও শামিমের ১০-১২টি গবাদিপশু প্রবেশ করে। এতে প্রায় তিন কেয়ার জমির সিসিন্দা, কাঁচা মরিচ, নালিয়া শাক, বেগুনসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়। এতে তাঁর প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

কৃষক রমিজ আলীর অভিযোগ, অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে গবাদিপশু তাঁর জমিতে ছেড়ে দিয়ে ফসল নষ্ট করেছে। এ বিষয়ে প্রতিবাদ করলে তারা মারমুখী আচরণ করে এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।

তিনি বলেন, “অনেক কষ্ট ও ধারদেনা করে ফসল আবাদ করেছি। এখন গরু দিয়ে সব নষ্ট করে দিয়েছে। প্রতিবাদ করায় উল্টো হুমকি দেওয়া হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চাই।”

এ ঘটনায় এলাকায় সাধারণ কৃষক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শামিম আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পাইলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজুউদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে কৃষক রমিজ আলীর ফসলের ক্ষতি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে অভিযুক্তদের ডাকা হলেও তারা উপস্থিত হয়নি।”

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ