বাস-অ্যাম্বুলেন্স সং ঘ র্ষে একই পরিবারের ৫ জনের মৃ ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

বাস-অ্যাম্বুলেন্স সং ঘ র্ষে একই পরিবারের ৫ জনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ০৪:৩০:২০ অপরাহ্ন

বাস-অ্যাম্বুলেন্স সং ঘ র্ষে একই পরিবারের ৫ জনের মৃ ত্যু

সংগৃহিত


ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।‎রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের পিতা হাজী আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীর হোসেনের স্ত্রী খুশি বেগম (৪৫) এবং জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০)। তারা সবাই মাদারীপুরের মোস্তফাপুর সদর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা। ‎এছাড়া নিহত অ্যাম্বুলেন্স চালক কাউছার হোসেন (২২), মাদারীপুর জেলা সদর এলাকার শাহজান মাতুব্বরের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্সের সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।

‎নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, অসুস্থ আলমগীর হোসেনের চিকিৎসার জন্য মাদারীপুর থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

‎এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী