সুনামগঞ্জে সং ঘ র্ষে র ঘটনায় নেই কোনো অ ভি যো গ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৮ AM

সুনামগঞ্জে সং ঘ র্ষে র ঘটনায় নেই কোনো অ ভি যো গ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ০৬:২২:১২ PM

সুনামগঞ্জে সং ঘ র্ষে র ঘটনায় নেই কোনো অ ভি যো গ

সংগৃহিত


সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয় নি। রবিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন,  ইউনিয়নের আমেরতল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এই ঘটনায় কোনো পক্ষই কোনো অভিযোগ দায়ের করেন নি। কেউ যদি কোনো অভিযোগ দায়ের করেন তাহলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, শনিবার (২৩ মে) সকালে গ্রামের অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়। দুপক্ষের এই রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৯ জন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- তজন্মুল আলীর ছেলে আক্তার হোসেন (৫০), তৈয়ব আলীর ছেলে তাজুল ইসলাম (৫৫), আবুল কালামের ছেলে শাহজাহান মিয়া (৬০), মুক্তার আলী (৫৫), আরজু মিয়ার ছেলে কেনু মিয়া (৩৫) এবং জমির উদ্দিনের ছেলে ছালেক মিয়া (২৩)।

পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় থানায় ও আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী