সুনামগঞ্জে কবি নজরুলের জন্মবার্ষিকী পালন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩০ AM

সুনামগঞ্জে কবি নজরুলের জন্মবার্ষিকী পালন

আমিনুল হক, সুনামগঞ্জ

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৩:০৪:১৫ PM

সুনামগঞ্জে কবি নজরুলের জন্মবার্ষিকী পালন


দ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত কবির জীবন ও সাহিত্যকে স্মরণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা শিল্পকলার সহযোগিতায় “দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল” শীর্ষক এ অনুষ্ঠান সোমবার (২৫ মে) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী হাসন রাজা মিলনায়তনে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগনেঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীলের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুর চৌধুরী হক পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ড. রোখসানা পারভীন চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন। আলোচক হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ।

আলোচনা সভায় বক্তারা কবি নজরুলের সাহিত্যকর্ম, সাম্য ও মানবতার বাণী, অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অনন্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, নজরুলের রচনা আজও অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সাহস ও প্রেরণা জোগায়।

পরে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী