রানীগঞ্জে দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

রানীগঞ্জে দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৬ ১২:৫৮:১৪ পূর্বাহ্ন

রানীগঞ্জে দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সংগৃহিত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বৃহত্তম সামাজিক ও মানবতার ঐতিহ্যবাহী সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা” এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আর্থিক ভাবে অস্বচ্ছল পরিবারের মধ্যে বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ২ টায় রানীগঞ্জ বাজারস্ত রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র অন্যতম সদস্য ও আজীবন দাতা সদস্য মো. সুজন আহমেদ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংস্থা’র পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আইনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সম্মানিত সদস্য মো. হাম্মাদ ছানী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজীবন দাতা সদস্য শাহ মো. জামাল উল্লাহ মুক্তার, আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী হাজী মো. রাজা মিয়া, আজীবন দাতা সদস্য মিছলুর রহমান, আজীবন দাতা সদস্য মো. বদরুল ইসলাম রনি।

এ সময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সহ-সভাপতি মো. ফয়জুর রহমান, সংস্থার সহ-প্রচার সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, সংস্থার সহ-প্রচার সম্পাদক নাঈম আহমেদ মাহদী, সংস্থার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদ মিয়া (স্বপন), সংস্থার সম্মানিত সদস্য শাওন তালুকদার, সংস্থার সম্মানিত সদস্য সংস্থার সম্মানিত সদস্য হাম্মাদ সাদী, সংস্থার সম্মানিত জুয়েল মিয়া, সংস্থার সম্মানিত সদস্য সাইদুর রহমান তানভীর, সংস্থার সম্মানিত সদস্য মো. সাইফুর রহমান,সংস্থার সম্মানিত সদস্য আহমেদ সাগর, সংস্থার সম্মানিত সদস্য মো. শুয়েব ইসলাম, সংস্থার সম্মানিত সদস্য মো. নোমান আহমেদ, সংস্থার সম্মানিত সদস্য মো. রাজীব আহমেদ সহ বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে রানীগঞ্জ ইউনিয়নের দেড়শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঈদুল আযহার বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । অনুষ্ঠানে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র পরিবারের পক্ষ থেকে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী মো. নজরুল ইসলাম, রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী হারুন দানিস, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী শাহ্ মো. শফিক মিয়া গীতিকার কতৃক ঈদ খাদ্য সামগ্রী বিতরণে আর্থিক ভাবে সহযোগিতার অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয় । এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন আর্ত সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা সহ মানবতার কল্যাণে ইতোমধ্যে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা প্রশংসনীয় ভূমিকা রাখছেন। সংস্থার মহতি উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বক্তারা।



জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী