আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা পালিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৯ AM

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা পালিত

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৫/২০২৬ ০২:২৮:২০ PM

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে  ঈদুল আযহা পালিত

ছবি:সংগৃহীত


ত্যাগের মহিমায় আজমিরীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা ও কোরবানি অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ সহ স্থানীয় মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ ও খুতবা আদায় করা হয়।  নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করেন। পুরো উপজেলা জুড়ে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রেখে নামাজ ও কোরবানি সম্পন্ন হয়।উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১২৯টি মসজিদ ও ২১টি ঈদগাহ রয়েছে। প্রতিবছরের মতো এ বছরও এসব ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।  উল্লেখযোগ্য ঈদগাহগুলো হলো:  আজমিরীগঞ্জ বাজার ঈদগাহ, নগর ঈদগাহ ,  কাকাইলছেও মমচান ভূঁইয়া আদর্শ দাখিল মাদ্রাসা ঈদগাহ , শিবপাশা ঈদগাহ , পশ্চিমবাগ শাহী ঈদগাহ ,  জলসুখা শাহী ঈদগাহ  

বৃষ্টির কারণে কিছু এলাকায় বিকল্প হিসেবে মসজিদে ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছিল। তবে অল্প বৃষ্টি হওয়ায় কোরবানির কাজে কোনো ব্যাঘাত ঘটেনি। 

ঈদকে ঘিরে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলো কাজ করে, ফলে পরিবেশ পরিচ্ছন্ন থাকে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী