শিশু ধ*র্ষ*ণ : গণ পি টু নি তে প্রাণ গেল যুবকের
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ AM

শিশু ধ*র্ষ*ণ : গণ পি টু নি তে প্রাণ গেল যুবকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৬ ০৬:১৩:৩৩ PM

শিশু ধ*র্ষ*ণ : গণ পি টু নি তে প্রাণ গেল যুবকের

সংগৃহিত


শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে প্রায় ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম হিরু (২২)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, গত ২২ মে বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে হিরুর বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠে। পরে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে বের করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে স্বজনরা আহত অবস্থায় হিরুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

হিরুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আনোয়ার হোসেন বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, হিরু হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন ছিলেন। শাহবাগ থানার তত্ত্বাবধানে তার মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

 মারধরের কারণে আসামির মৃত্যু হওয়ায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করা হবে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘নিহত আসামির স্বজনরা মরদেহ দাফন করে থানায় এলে মামলা নেওয়া হবে। সেটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হবে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর