কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হাসপাতালে ১৭ যাত্রী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ AM

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হাসপাতালে ১৭ যাত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ০৩:৩০:৪৪ PM

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, হাসপাতালে ১৭ যাত্রী

সংগৃহীত


ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকার ৫ নম্বর ব্রিজ সংলগ্ন উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকায় পৌঁছালে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর