প্রাইভেটকার-বিভাটেক সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৯ AM

প্রাইভেটকার-বিভাটেক সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ০৬:২৯:২৬ PM

প্রাইভেটকার-বিভাটেক সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের

সংগৃহিত


প্রাইভেটকার ও বিভাটেকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের আশ্রাফপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে জুনায়েদ শেখ (১৩) ও একই থানার লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে রুবেল শেখ (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নরসিংদীর শিবপুরে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভিবাটেকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বিভাটেকের চালক মো. রুবেল শেখ, যাত্রী মো. জুনাইদ শেখ (১১) ও তার মা মাহফুজা গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মো. জুনাইদ শেখকে মৃত ঘোষণা করেন এবং মো. রুবেল শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন। জুনাইদ শেখের মা মাহফুজা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর