জামালগঞ্জে অসহায় পরিবারের মাঝে গোশত বিতরণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগ

জামালগঞ্জে অসহায় পরিবারের মাঝে গোশত বিতরণ

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ১০:০৫:২৯ অপরাহ্ন

জামালগঞ্জে  অসহায় পরিবারের মাঝে  গোশত বিতরণ

সংগৃহিত


সুনামগঞ্জের জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত চারশত পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়েছে।

শনিবার জামালগঞ্জ মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা আলতাফুর রহমান। মাওলানা মাছরুফ আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা এখলাছুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, আজিজুর রহমান, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির  সদস্য আজাদ হোসেন বাবলু,ফজলুল কাদের চৌধুরী তৌফিক, , নুরে আলম ফরাজী,ইকবাল হাসান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ট্রাস্টের নেতৃবৃন্দ, সমাজসেবক, আলেম-উলামা ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়।


প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল  বলেন, কুরবানীর শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সহমর্মিতা। সমাজের বিত্তবান মানুষের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া। হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘদিন ধরে মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে  আশাবাদ ব্যক্ত করি।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহাম্মদ বিন ফরিদ মুসা।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী